তেহরান: ইজরায়েলের গুপ্তচর সংস্থা ও সেনার হয়ে চরবৃত্তির অভিযোগ। ঘটনায় শনিবার এক যুবককে ফাঁসি দিল ইরান। সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের নাম আঘল কেশাভার্জ (২৭)।
তেহরান: ইজরায়েলের গুপ্তচর সংস্থা ও সেনার হয়ে চরবৃত্তির অভিযোগ। ঘটনায় শনিবার এক যুবককে ফাঁসি দিল ইরান। সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতের নাম আঘল কেশাভার্জ (২৭)।
অভিযোগ, মোসাদের হয়ে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটির ছবি তুলত ওই যুবক। মে মাসে উর্মিয়া শহরে সেনার সদর দপ্তরের ছবি তোলার সময়ে কেশাভার্জকে গ্রেফতার করা হয়। প্রশাসনের অভিযোগ, তেহরান সহ ২০০ জায়গায় গোপন অভিযান চালিয়েছিল মোসাদের ‘এজেন্ট’। বিচার প্রক্রিয়া শেষে কেশাভার্জকে মৃত্যুদণ্ড দেয় স্থানীয় আদালত। সুপ্রিম কোর্টে গিয়েও লাভ হয়নি। নিম্ন আদালতের রায় বহাল থাকে সেখানেও। গত জুন মাসে ইরানের সঙ্গে সংঘাতে জড়ায় ইজরায়েল। ১২ দিনের এই যুদ্ধে এক হাজারের বেশি মানুষকে হারায় তেহরান। পালটা হামলায় ইজরায়েলে ২৮ জনের মৃত্যু হয়। এরপর ইজরায়েলের চরবৃত্তির অভিযোগে ১১ জনকে ফাঁসি দিয়েছে খামেনেইয়ের দেশ।