Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

লেবাননে ইজরায়েলি হামলা, ক্ষুব্ধ ইরান

ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীকে উন্মুক্ত করেছিল ইরান। কিন্তু, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ফের হরমুজ় প্রণালী বন্ধ করল ইরান।

লেবাননে ইজরায়েলি হামলা, ক্ষুব্ধ ইরান
  • ৯ এপ্রিল, ২০২৬ ২১:০৪
Prefer us on Google

তেহরান, ৯ মার্চ: ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর হরমুজ প্রণালীকে উন্মুক্ত করেছিল ইরান। কিন্তু, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ফের হরমুজ় প্রণালী বন্ধ করল ইরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা হলেও, লেবাননে হামলা জারি রেখেছে ইজরায়েল। একশোটির বেশি বিমান হামলায় ১১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সংখ্যা প্রায় ৮৩৭ জন। এই হামলার প্রতিবাদ জানিয়েছে ইরান। তাদের দাবি আমেরিকার সমর্থন না থাকলে এই হামলা চালাতে পারত না ইজরায়েল। আর তাই ফের হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে, যুদ্ধ ও যুদ্ধবিরতি একই সঙ্গে চলতে পারে না। বেছে নিতে হবে যে কোনও একটা। 

Advertisement

অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত সমর্থন জানিয়েছেন। তবে তার দাবী, এর  মধ্যে লেবানন অন্তর্ভুক্ত নয়। ফলে লেবাননের বিরুদ্ধে তাদের লড়াই জারি থাকবে।
ফলে ফের অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল হরমুজ। যে সমস্ত তেলবাহী জাহাজ হরমুজ দিয়ে যাওয়া শুরু করেছিল তাদের আবার ফিরে যেতে হচ্ছে। আগামীকাল ইসলামাবাদে আলোচনায় বসার কথা মার্কিন ও ইরানের প্রতিনিধিদের। তার আগেই যুদ্ধবিরোতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ বন্ধের সিদ্ধান্ত নিল তেহরান।

Advertisement
সম্পর্কিত সংবাদ