Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আরও একটি মার্কিন এফ-১৫ ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার আমেরিকার

ফের ভূপতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই! সোমবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োর সূত্র ধরে দিনভর চলল আমেরিকা ও ইরানীয় সংবাদমাধ্যমের চাপানউতোর।

আরও একটি মার্কিন এফ-১৫ ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার আমেরিকার
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের ভূপতিত মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই! সোমবারই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিয়োর সূত্র ধরে দিনভর চলল আমেরিকা ও ইরানীয় সংবাদমাধ্যমের চাপানউতোর। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আকাশ থেকে ঘুরতে ঘুরতে পড়ছে একটি এফ-১৫ বিমান। জানা যাচ্ছে, ইরানের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। তবে সেই ভিডিও সাম্প্রতিক সময়ের না আগের তা স্পষ্ট নয়। এমনকি ঠিক কোন জায়গায় যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে তাও জানা যায়নি। সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকজন ইউজারই দাবি করেছে, ইরান ওই যুদ্ধবিমানটি হরমুজের কাছে নামিয়েছে। তবে বিমানের পাইলট সুরক্ষিতভাবেই ইজেক্ট হয়ে গিয়েছেন। 

Advertisement

আমেরিকার তরফে এমন কোনো ঘটনার কথা স্বীকারই করা হয়নি। উলটে তারা দাবি করেছে, অপারেশন এপিক ফিউরিতে আমেরিকার ৮ হাজার যুদ্ধবিমান অংশ নিয়েছে। তার মধ্যে একটিও ইরানি মিসাইলের কবলে পড়েনি। মার্কিন মিডিয়ার দাবি, মার্চের শুরুতে কুয়েতে মহড়ার সময় ভুলবশত যে তিনটি এফ-১৫ ভেঙে পড়েছিল, এটি তারই কোনো ভিডিও হতে পারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ