Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ম্যারাথনে হিজাব ছাড়াই মহিলারা, ইরানে ধৃত দুই

হিজাব ছাড়াই ম্যারাথনে অংশগ্রহণ মহিলাদের। এই অভিযোগে দুই আয়োজককে গ্রেফতার করল ইরানের প্রশাসন। শুক্রবার কিশ দ্বীপে আয়োজিত ম্যারাথনের ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।

ম্যারাথনে হিজাব ছাড়াই মহিলারা, ইরানে ধৃত দুই
  • ৮ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

তেহরান: হিজাব ছাড়াই ম্যারাথনে অংশগ্রহণ মহিলাদের। এই অভিযোগে দুই আয়োজককে গ্রেফতার করল ইরানের প্রশাসন। শুক্রবার কিশ দ্বীপে আয়োজিত ম্যারাথনের ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হিজাব না পরেই দিব্যি দৌড়চ্ছেন মহিলারা।

Advertisement

এবিষয়ে বিবৃতি দিয়ে ইরানের বিচারবিভাগীয় দপ্তরের আধিকারিক জানান, ‘প্রতিযোগিতার দুই প্রধান আয়োজককে ওয়ার‌্যান্ট জারির মাধ্যমে গ্রেফতার করা হয়েছে। একজন কিশ ফ্রি জোনের আধিকারিক। অন্যজন আয়োজনকারী সংস্থার কর্মী।’ প্রসঙ্গত, ইরানের পোশাকবিধি নিয়ে দীর্ঘদিন বিক্ষোভ চলছে। কয়েক বছর আগে হিজাব না পরায় মাশা আমিনি নামে এক তরুণীকে গ্রেফতার করে সেখানকার নীতি পুলিশ। পরে অস্বাভাবিক পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, পুলিশি হেপাজতে অত্যাচারের কারণেই মাশার মৃত্যু হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে আম জনতা। নিন্দায় সরব হয় একাধিক আন্তর্জাতিক সংগঠন।

Advertisement
সম্পর্কিত সংবাদ