Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

যুদ্ধ থামাতে রাজি ইরান, তবে আমেরিকা-ইজরায়েলকে মানতে হবে তিনটি শর্ত

সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। তবে তার জন্য আমেরিকা-ইজরায়েলকে মানতে হবে তিনটি শর্ত। এই তিনদফার শর্ত মানা হলেই যুদ্ধ বন্ধে রাজি তেহরান। প্রথমত, ইরানের ন্যায্য অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না।

যুদ্ধ থামাতে রাজি ইরান, তবে আমেরিকা-ইজরায়েলকে মানতে হবে তিনটি শর্ত
  • ১২ মার্চ, ২০২৬ ১৭:০৩

তেহরান, ১২ মার্চ: সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। তবে তার জন্য আমেরিকা-ইজরায়েলকে মানতে হবে তিনটি শর্ত। এই তিনদফার শর্ত মানা হলেই যুদ্ধ বন্ধে রাজি তেহরান। প্রথমত, ইরানের ন্যায্য অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত, যুদ্ধের ফলে ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাঁর যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, আগামী দিনে আমেরিকা এবং ইজরায়েল ইরানে হামলা করবে না, এটি নিশ্চিত করতে হবে। গতকাল অর্থাৎ বুধবার রাতেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই তিনটি শর্ত এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই শর্তগুলি মানলে তবেই যুদ্ধ থামাতে রাজি ইরান। ইজরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও হামলা বন্ধ করা হবে। রাশিয়া এবং পাকিস্তানের সঙ্গে আলোচনা করার পরই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পেজেশকিয়ান। তবে এই শর্তগুলির বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য করেনি ইজরায়েল এবং মার্কিন মুলুক। ইরানের প্রেসিডেন্টের এই শর্তাধীন শান্তির বার্তার কী প্রভাব পড়ে তা জানতে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। 

Advertisement

অন্যদিকে, ইতিমধ্যেই ইরানের হামলার আঁচ মধ্যপ্রাচ্য পেরিয়ে পশ্চিম এশিয়াতে এসে পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে ভারতে জ্বালানি সংকটের আশঙ্কা যেমন বেড়েছে তেমনই গ্যাসের ঘাটতিও দেখা দিয়েছে। যদিও আজ ভারতের পতাকাবাহী জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের গ্রিন সিগনাল দিয়েছে ইরান। ফলে ইতিমধ্যেই অপরিশোধিত তেল নিয়ে হরমুজ পেরিয়ে সৌদি থেকে মুম্বইয়ের দিকে এসে গিয়েছে  জাহাজ। তবে বর্তমানে ভারতের বহু স্থানে গ্যাসের হাহাকার দেখা দিয়েছে। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে হোটেল ও রেস্তরাঁর মালিকরাও। 

সম্পর্কিত সংবাদ