Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

গুজরাতকে ৩৩ রানে হারাল লখনউ

গুজরাতকে ৩৩ রানে হারাল লখনউ
  • ২৩ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

আমেদাবাদ, ২২ মে: গুজরাতের বিরুদ্ধে ফের জয় লখনউয়ের। নিজেদের ঘরের মাঠ লখনউয়ের পরে এবার আমেদাবাদে।বৃহস্পতিবার ৩৩ রানে জয় পেল পেল পন্থ বাহিনী। ঘরের মাঠে ২৩৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রানে থমকে গেল গুজরাত। অনবদ্য শতরান করে ম্যাচের সেরা লখনউয়ের মিচেল মার্শ।

Advertisement

প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও  এদিন গুজরাতের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে জ্বলে ওঠে লখনউ।  টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় গুজরাত। ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে থাকেন লখনউয়ের দুই ওপেনার মার্করাম ও মিচেল মার্শ। ব্যাট হাতে ঝড় তোলেন মার্শ। ৬৪ বলে ১১৭ রান করেন তিনি। মার্করাম আউট হন ৩৬ রানে। এছাড়া অপরাজিত ২৭ বলে ৫৬ রানের ইনিংস উপহার দিয়েছেন পুরান। যার সুবাদে রানের পাহাড় গড়ে লখনউ। নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে পন্থ বাহিনী। গুজরাতের আর্শাদ ও রসিদ খান একটি করে উইকেট পেয়েছেন।
টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি গুজরাতের। কিন্তু মিডল অর্ডারে ধস নামে। ২১ রানে আউট হন ওপেনার সুদর্শন। অধিনায়ক শুভমান গিলের ব্যক্তিগত সংগ্রহ ৩৫ রান। ৩৩ রান করে বাটলার যখন প্যাভিলিয়নের পথ ধরেন তখন স্কোরবোর্ডে ৯.৩ ওভারে ৯৬/৩। এই পরিস্থিতিতে হাল ধরেন রাদাফোর্ড ও শাহরুখ খান। রাদাফোর্ড আউট হন ৩৮ রানে। তখন স্কোরবোর্ডে ১৬.১ ওভারে ১৮২/৪। আর সেখান থেকে ছন্দপতন শুরু। শাহরুখ ২৯ বলে ৫৭ রান করেন। বাকিরা ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ। যার ফলে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রানে থামে গুজরাতের দৌড়।

Advertisement
সম্পর্কিত সংবাদ