নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ। গ্রেপ্তার মহম্মদ রকি নামে এক যুবক। পুলিস সূত্রে খবর, ধৃত যুবক কলেজ সংলগ্ন এলাকারই বাসিন্দা। শনিবার সে জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাম্পাসে ঢুকে তিন ছাত্রীকে উদ্দেশ্য করে অশালীন ইঙ্গিত করে অভিযোগ। ওই ছাত্রীরা চিৎকার করে লোকজন ডাকেন। দ্রুত ঘটনাস্থলে চলে আসেন আরও কয়েকজন ছাত্রছাত্রী ও কলেজের নিরাপত্তারক্ষী। এরপরই অভিযুক্তকে আটক করে তুলে দেওয়া হয় পুলিসের হাতে।
Advertisement
জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, এক যুবক ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ঢুকে কয়েকজন ছাত্রীকে অশালীন ইঙ্গিত করে। এ ব্যাপারে শনিবার সন্ধ্যায় ওই কলেজের সাধারণ সম্পাদক অঙ্কিত সেনগুপ্ত থানায় অভিযোগ দায়ের করেন। তারই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিস সূত্রে খবর, হস্টেল থেকে বেরিয়ে ক্যাম্পাসে পায়চারি করছিলেন তিন ছাত্রী। সেসময় তাঁদের অশালীন অঙ্গভঙ্গি করে অভিযুক্ত। অভিযোগ যাচাইয়ে খতিয়ে দেখা হয় কলেজের সিসিক্যামেরার ফুটেজ। এর আগেও ওই যুবকের বিরুদ্ধে অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে পুলিসের খাতায়।