Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অর্জুন সিংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ভাটপাড়ায় গুলিচালনার একটি ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

অর্জুন সিংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভাটপাড়ায় গুলিচালনার একটি ঘটনায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে ‘সিট’ গঠন করে তদন্ত করতে হবে। 

Advertisement

চলতি বছরের মার্চ মাসের শেষ দিকে গুলি-বোমার লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। অর্জুন সিংয়ের কার্যালয় ‘মজদুর ভবন’-এর সামনে ওই ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। অর্জুনের বিরুদ্ধেই হামলা ও গুলি চালানোর অভিযোগ তোলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ‍্যাম। রুজু হয় মামলা। ওই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের পরিবর্তে ‘সিট’ গঠন করে তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে অর্জুনকে রক্ষাকবচও দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে, ওই এফআইআরের ভিত্তিতে আগামী ছ’সপ্তাহ পর্যন্ত পুলিশ অর্জুনকে গ্রেফতার করতে পারবে না। তাঁকে আগাম জামিনের আবেদন জানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি।  
এছাড়া, আরও একটি ঘটনায় পুলিশ অভিযোগ গ্রহণ করছে না বলে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন, পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ জানালে পুলিশ এফআইআর দায়েরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ