Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আন্তর্জাতিক চা দিবস: চায়ে মজলেন ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকরা

আন্তর্জাতিক চা দিবস: চায়ে মজলেন ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকরা
  • ২২ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

ডুয়ার্সে বেড়াতে যাওয়া পর্যটকদের নিয়ে আয়োজন করা হল ‘চায়ে পে চর্চা’। উদ্যোগ এখানেই থেমে ছিল না। পর্যটকদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হল নানা ফ্লেভারের চা। সার্ধশতবর্ষ প্রাচীন ডুয়ার্স চায়ের ঐতিহ্যের কথাও তুলে ধরা হল পর্যটকদের কাছে। ছিল লোকনৃত্যের আসর। আজ, বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত লাটাগুড়িতে অভিনব কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক চা দিবস উদযাপন করল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতি। সহযোগিতায় ছিল লাটাগুড়ি হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন। পর্যটকরা যাতে ক্ষুদ্র চা চাষিদের হাতে তৈরি গ্রিন, ব্ল্যাক, পার্পল, হোয়াইট টির মতো নানা স্বাদের চা পরখ করে কিনে নিয়ে যেতে পারেন, ছিল সেই ব্যবস্থাও।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ