Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

মার্কিন ডলারে কমছে আগ্রহ

মার্কিন ডলার ক্রমশ গুরুত্ব হারাচ্ছে বিশ্ব-বাজারে। গত কয়েক বছর ধরেই বেশ কয়েকটি দেশে ডলারের গুরুত্ব কমানো হয়েছে।

মার্কিন ডলারে কমছে আগ্রহ
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্কিন ডলার ক্রমশ গুরুত্ব হারাচ্ছে বিশ্ব-বাজারে। গত কয়েক বছর ধরেই বেশ কয়েকটি দেশে ডলারের গুরুত্ব কমানো হয়েছে। বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করলেন দেশের অন্যতম একটি আর্থিক সংস্থার গ্রুপ প্রেসিডেন্ট (ইনভেস্টমেন্ট) এবং সিইও লক্ষ্মী আইয়ার। 

Advertisement

তিনি বলেন, ‘প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি আর্থিক স্থিতি জারি রাখতে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়ায়। ২০০০ সালে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে মার্কিন ডলারের অংশীদারিত্ব ছিল ৭১ শতাংশ। বর্তমানে তা ৫৭.৩ শতাংশে নেমে এসেছে। পশ্চিমি দেশগুলি রাশিয়াকে চাপ দিয়ে বাধ্য করেছে মার্কিন ডলারের ভাণ্ডার কমাতে। সেদেশে ২০১৩ সালে মোট বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের আট শতাংশ ছিল সোনা। তা চলতি বছরের গোড়ায় বেড়ে ৩৬ শতাংশ হয়েছে। 
লক্ষ্মী আইয়ারের দাবি, বিশ্বের মোট জিডিপিতে ভারত এবং চীনের অংশীদারিত্ব বাড়ছে। ২০০১ সালে এই দুই দেশে মোট বিশ্ব জিডিপির ৫ শতাংশ দখলে রেখেছিল। তা ২০২২ সালে বেড়ে ২১ শতাংশ হয়। এই দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি অত্যন্ত সদর্থক, দাবি তাঁর।   

Advertisement
সম্পর্কিত সংবাদ