Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতি শনি-রবিবারও রেশন দোকান পরিদর্শনের নির্দেশ

রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারিতে সক্রিয়তা আরও বাড়াতে উদ্যোগী হল রাজ্য খাদ্যদপ্তর।

প্রতি শনি-রবিবারও রেশন দোকান পরিদর্শনের নির্দেশ
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারিতে সক্রিয়তা আরও বাড়াতে উদ্যোগী হল রাজ্য খাদ্যদপ্তর। রেশন ডিলার, ডিস্ট্রিবিউটর এবং হোলসেলারদের কাছে পরিদর্শনে যেতে হবে। যাবেন জেলা খাদ্য নিয়ামক এবং রেশনিং অধিকর্তারাও। ইনসপেক্টর পর্যায়ের অফিসারদের বেরতে হবে শনি ও রবিবারও। কোন পর্যায়ের অফিসারকে মাসে কতগুলি পরিদর্শন করতে হবে, তা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে দপ্তর। জেলা খাদ্য নিয়ামক ও রেশনিং অধিকর্তাকে মাসে অন্তত দুটি রেশন দোকান এবং তিনমাসে একটি ডিস্ট্রিবিউটরের কাছে যেতে হবে। মহকুমা খাদ্য নিয়ামক ও আঞ্চলিক রেশনিং অফিসারকে মাসে সব মিলিয়ে ১০টি রেশন ডিলারের দোকানে যেতে হবে। তাঁরা পরিদর্শনে যাবেন দু’মাসে একজন ডিস্ট্রিবিউটরের কাছে। চিফ ইনসপেক্টর, ইনসপেক্টর ও সাব-ইনসপেক্টর পর্যায়ের অফিসার মাসে অন্তত আটজন ডিলার এবং একজন ডিস্ট্রিবিউটরের কাছে যাবেন। সপ্তাহে অন্তত দু’জন ডিলারদের কাছে পরিদর্শনে যেতে বলা হয়েছে। শনি ও রবিবার ভিড় হয়,সেজন্য ওই দু’দিন তাঁদের চারটি করে দোকান পরিদর্শন করতে বলা হয়েছে। এর মধ্যে একটি পরিদর্শন করতে হবে অবশ্যই রবিবারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ