Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

অভিনব অনুশীলন মোহন বাগানে

সের্গিও লোবেরা জমানায় মোহন বাগান অনুশীলনে দেখা মিলছে নিত্যনতুন ড্রিল। সম্প্রতি সবুজ-মেরুন গোলরক্ষকদের প্র্যাকটিসে দেখা গেল তেমনই অভিনবত্ব।

অভিনব অনুশীলন মোহন বাগানে
  • ১৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সের্গিও লোবেরা জমানায় মোহন বাগান অনুশীলনে দেখা মিলছে নিত্যনতুন ড্রিল। সম্প্রতি সবুজ-মেরুন গোলরক্ষকদের প্র্যাকটিসে দেখা গেল তেমনই অভিনবত্ব। বিশাল কাইথদের চোখে কালো চশমা পরিয়ে বল গ্রিপ করা অনুশীলন করালেন কোচ লোবেরা। এর ফলে রিফ্লেক্স বাড়ে। পাশাপাশি চলল দিমিত্রিদের ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস। তবে লোবেরা সব থেকে বেশি জোর দিচ্ছেন ফিটনেসের উপর। বল পায়ে অনুশীলনের আগে দীর্ঘক্ষণ ফিটনেস ট্রেনিং করাচ্ছেন তিনি। ফুটবলারদের ক্ষমতা ঝালিয়ে নিতে শনিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহন বাগান।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ