Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ করিমপুরে

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিতে অভিনব উদ্যোগ নিল করিমপুর-১ ব্লক প্রশাসন।

প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ করিমপুরে
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, করিমপুর: একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ এবং পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিতে অভিনব উদ্যোগ নিল করিমপুর-১ ব্লক প্রশাসন। শুক্রবার ব্লক অফিস চত্বরে আয়োজন করা হয় হাড়িভাঙা খেলার। দেখানে সচেতনতার বার্তা দেন প্রশাসনের আধিকারিক ও কর্মীরা। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন হাঁড়িভাঙা খেলার আয়োজন করা হয়। এদিন ব্লক অফিস চত্বর বিভিন্ন প্ল্যাকার্ড ও ফ্লেক্স দিয়ে সাজানো হয়। সেখানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের পাশাপাশি পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার নানা সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়াই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়। হাঁড়িভাঙা খেলায় অংশ নেন সমষ্টি উন্নয়ন আধিকারিক, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক-সহ ব্লক প্রশাসনের কর্মী এবং সাধারণ মানুষ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ