Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অনলাইন শপিংয়ের সময়ে সাইবার প্রতারকদের হাত থেকে বাঁচতে অভিনব প্রচার

অনলাইন শপিংয়ের সময়ে সাইবার প্রতারকদের হাত থেকে বাঁচতে অভিনব প্রচার
  • ১ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

সামনেই দুর্গাপুজো। অনলাইন শপিংয়ের হিড়িক বাড়বে। এই বিষয়টিকেই হাতিয়ার করতে পারে সাইবার প্রতারকরা। কখনও তারা বিভিন্ন প্রোডাক্ট বিক্রির নামে অফার দিতে পারে। কখনও বা কেনা কাটার বিনিময়ে লটারি জেতার টোপ দিতে পারে। সাধারণ মানুষ যাতে সেই ফাঁদে পা না দেয়, সেই কারণেই সচেতন করতে জলপাইগুড়িতে প্রচার শুরু করল প্রশাসন। আজ, শুক্রবার জলপাইগুড়ির সদর বিডিও অফিস থেকে এই নিয়ে একটি ট্যাবলো যাত্রা শুরু হয়। আগামী দশদিন ধরে ওই ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘুরবে। কথা বলা পুতুল ও ভাওয়াইয়া গানের মাধ্যমে প্রচার করা হবে। গোটা বিষয়টির উদ্যোক্তা ক্রেতা সুরক্ষা দপ্তর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ