Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

আহত ম্রুনাল

শ্যুটিং চলাকালীন আহত হলেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। দক্ষিণী অভিনেতা আদিভি শেষের সঙ্গে অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ড্যাকট’ ছবিতে কাজ করছেন অভিনেত্রী।

আহত ম্রুনাল
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্যুটিং চলাকালীন আহত হলেন অভিনেত্রী ম্রুনাল ঠাকুর। দক্ষিণী অভিনেতা আদিভি শেষের সঙ্গে অ্যাকশন থ্রিলার ঘরানার ‘ড্যাকট’ ছবিতে কাজ করছেন অভিনেত্রী। সেই ছবির সেটেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হন ম্রুনাল। সঙ্গে আহত হয়েছেন তাঁর সহ অভিনেতাও। তবে আহত অবস্থাতেও শ্যুটিং চালিয়ে গিয়েছেন দু’জনেই। আপাতত হায়দরাবাদে এই ছবির শ্যুটিং চলছে। চোট খুব গুরুতর নয়। এর আগে এই ছবিতে অভিনেত্রী শ্রুতি হাসানের কাজ করার কথা ছিল। তবে তিনি ছবিটি ছেড়ে দিয়েছিলেন। পরে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান ম্রুনাল। অভিনেত্রীর ‘সন অব সর্দার ২’ ছবিটি মুক্তির অপেক্ষায়। আগামী ১ আগস্ট মুক্তি পাওয়ার কথা সিনেমাটির। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ