Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে ৮১ ফুটের রাম মূর্তি তৈরির উদ্যোক্তা ধৃত

বাংলাদেশে ৮১ ফুটের রাম মূর্তি তৈরির উদ্যোক্তা হরিদাসকে গ্রেপ্তার করেছে সিআইডি। বেআইনি লেনদেনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা। বিস্তারিত পড়ুন।

বাংলাদেশে ৮১ ফুটের রাম মূর্তি তৈরির উদ্যোক্তা ধৃত
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশের গাইবান্ধায় বিশ্বের উচ্চতম ৮১ ফুট উঁচু রাম মূর্তি তৈরির কাজ আগেই বন্ধ করে দিয়েছিল মৌলবাদীরা। সেই মূর্তি নির্মাণের প্রধান উদ্যোক্তা হরিদাসচন্দ্র তরণী দাসকে রবিবার রাতে গ্রেপ্তার করল বাংলাদেশের গোয়েন্দা বাহিনী (সিআইডি)। তাঁর বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। হরিদাসের বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লক্ষ টাকার বেআইনি লেনদেনের অভিযোগ তুলেছে সিআইডি। এদিন ঢাকার আদালতে তাঁকে তোলা হলে চার দিনের সিআইডি হেপাজতের নির্দেশ দেন বিচারক। যদিও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দাবি, মৌলবাদীদের চাপে হরিদাসকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। 

Advertisement

গাইবান্ধা জেলার পলাশবাড়িতে রাধাগোবিন্দ ও কালীমন্দির প্রাঙ্গণে রাম মূর্তির কাজ শুরু হয়। কাজ শুরুর পর থেকেই তা নিয়ে মৌলবাদী গোষ্ঠীগুলি বাধা দিতে শুরু করে। তারপরেও মূর্তি তৈরির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তীব্র বিরোধিতার মুখে মন্দির তৈরির কাজ স্থগিত হয়ে যায়। রবিরার সাড়ে বারোটা নাগাদ পলাশবাড়ির মধ্য রামচন্দ্রপুর থেকে হরিদাসকে গ্রেপ্তার করা হয়। সিআইডির দাবি, হরিদাসের ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গিয়েছে, কোটি কোটি টাকা জমা পড়েছে। সেই টাকা তুলেও নেওয়া হয়েছে। হরিদাসের বিরুদ্ধে হাওলা মাধ্যমে টাকা পাচার করে উপার্জন এবং তা দিয়ে বেনামে বিপুল সম্পত্তি কেনার অভিযোগও তোলা হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ