Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিয়ের দাবিতে কীটনাশক নিয়ে ধর্নায় যুবক

বিয়ের দাবিতে কীটনাশক নিয়ে কাকভোর থেকে ধর্নায় যুবক। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায়। বিয়ে না...

বিয়ের দাবিতে কীটনাশক নিয়ে ধর্নায় যুবক
  • ৪ অক্টোবর, ২০২৫ ১২:১০
Prefer us on Google

বিয়ের দাবিতে কীটনাশক নিয়ে কাকভোর থেকে ধর্নায় যুবক। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ির ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায়। বিয়ে না দিলে কীটনাশক খেয়ে আত্মহত্যার হুমকি যুবকের। ঘটনা বেগতিক দেখে চম্পট দিল প্রেমিকা সহ বাড়ির লোকজনের। যুবকের দাবি, পাঁচ বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। মেয়ের পরিবারের সঙ্গে আলোচনা করে তাদের বিয়েও ঠিক হয়। কিন্তু বর্তমানে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করেছেন তাঁর বাড়ির লোকজন। বাধ্য হয়ে আজ, শনিবার সকাল থেকে ধর্নায় বসেছেন যুবক। তাঁর হাতে কীটনাশকের বোতল। ধর্নায় বসার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। যদিও তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ