Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শিল্পপতি গোপীচাঁদ হিন্দুজা প্রয়াত

মৃত্যু হল ভারতীয় শিল্পপতি গোপীচাঁদ পি হিন্দুজার। বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান। জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন তিনি।

শিল্পপতি গোপীচাঁদ হিন্দুজা প্রয়াত
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: মৃত্যু হল ভারতীয় শিল্পপতি গোপীচাঁদ পি হিন্দুজার। বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দুজা গ্রুপের চেয়ারম্যান। জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন তিনি। লন্ডনের এক হাসপাতালে চিকিৎসা চলছিল। মঙ্গলবার তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  ভারতের পাশাপাশি ব্রিটেনেও অত্যন্ত প্রভাবশালী ছিলেন এই শিল্পপতি। ঘনিষ্ঠ মহলে ‘জিপি’ নামেই সুপরিচিত ছিলেন তিনি। ২০২৩ সালের মে মাসে দাদা শ্রীচাঁদের মৃত্যুর পর হিন্দুজা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। মুম্বইয়ে পড়াশোনা গোপীচাঁদের। এখানকার জয় হিন্দ কলেজ থেকে স্নাতক হন তিনি। ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয় ও রিচমন্ড কলেজ থেকে তাঁকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

Advertisement

১৯৫৯ সাল। মুম্বইয়ে পারিবারিক ব্যবসায় যোগ দেন গোপীচাঁদ। তাঁর নেতৃত্বেই ইন্দো-মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে বিশ্বের নানা দেশে অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে পড়ে হিন্দুজা পরিবারের বাণিজ্য। ব্যাংকিং, ফিনান্স, মিডিয়া, ইনফ্রাস্ট্রাকচার সহ নানা ক্ষেত্রে ছড়িয়ে পড়ে হিন্দুজা গ্রুপের ব্যবসার পরিধি। ১৯৮৪ সালে গাল্ফ অয়েল ও ১৯৮৭ সালে অশোক লেল্যান্ডের অধিগ্রহণ সম্পন্ন হয় তাঁর নেতৃত্বেই। সানডে টাইমসের দেওয়া তালিকা অনুযায়ী, সাত বছর ধরে ব্রিটেনের সবচেয়ে ধনী শিল্পপতি ছিলেন তিনি।

সম্পর্কিত সংবাদ