Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

চলতি মাসেই শিল্প সংক্রান্ত কোডের নিয়ম চূড়ান্ত: কেন্দ্র

ফেব্রুয়ারির শেষে নতুন শিল্প কোড প্রয়োগের নিয়ামবলি চূড়ান্ত করে ফেলা হবে বলে দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্র। ২৯টি শ্রম আইনকে সরিয়ে চারটি শ্রম কোড নিয়ে এসেছে কেন্দ্র।

চলতি মাসেই শিল্প সংক্রান্ত কোডের নিয়ম চূড়ান্ত: কেন্দ্র
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নয়াদিল্লি: ফেব্রুয়ারির শেষে নতুন শিল্প কোড প্রয়োগের নিয়ামবলি চূড়ান্ত করে ফেলা হবে বলে দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্র। ২৯টি শ্রম আইনকে সরিয়ে চারটি শ্রম কোড নিয়ে এসেছে কেন্দ্র। গত ২১ নভেম্বর থেকে শ্রম কোডগুলি কার্যকর হয়েছে। তার মধ্যে অন্যতম শিল্পক্ষেত্র সংক্রান্ত কোড। শ্রম আদালত ও ইন্ডাস্ট্রিয়াল ট্রাইবুনালের কয়েকজন আইনজীবী বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। এদিন শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে  সলিসিটার জেনারেল তুষার মেহতা জানান, নিয়মাবলি তৈরির প্রক্রিয়া চলছে। এরপর ওই মামলাটি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ