Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

যাত্রীদের বিমানের টিকিটের টাকা ফেরত দিল ইন্ডিগো

যাত্রীদের বিমানের টিকিটের টাকা ফেরত দিল ইন্ডিগো
  • ৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
Prefer us on Google

ইন্ডিগোর বিমান বিভ্রাটে নাজেহাল অবস্থা হচ্ছে যাত্রীদের। তার মধ্যে উড়ান বাতিল হয়ে গেলেও টিকিটের টাকা ফেরত পেতে সমস্যা হচ্ছে। কবে টাকা ঢুকবে, সেব্যাপারে ভারতের সর্ববৃহৎ বেসরকারি উড়ান সংস্থার কাস্টমার কেয়ার কোনও তথ্য দিতে পারছিল না। এই নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হতেই নড়েচড়ে বসে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। গতকাল, শনিবার এক নির্দেশিকা প্রকাশ করেছে তারা। তাতে মন্ত্রক সাফ জানিয়েছে, রিফান্ড আটকে রাখা চলবে না। ইন্ডিগোকে নির্দেশ, আজ, রবিবার রাত আটটার মধ্যে বিমান বাতিলের জেরে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের টাকা ফেরত দিতে হবে। আর কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশ মতো যাত্রীদের টাকা ফেরত দিল ইন্ডিগো। মোট ৬১০ কোটি টাকা রিফান্ড করেছে এই উড়ান সংস্থা। সঙ্গে যাত্রীদের আটকে থাকা প্রায় ৩ হাজার ব্যাগ ফেরত দিয়েছে ইন্ডিগো। আজ, রবিবার দেশের বিভিন্ন এয়ারপোর্টে ইন্ডিগোর বিমান বাতিল থাকলেও, সমস্যা আগের তুলনায় কমেছে। সূত্রের খবর, আগামী বুধবারের মধ্যে ইন্ডিগোর পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ