Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

পুশব্যাক নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের

বাংলায় বিজেপি জিততেই বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছিলেন, ‘আমার আশা আর পুশব্যাক হবে না।’ তাঁর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই এধরনের মন্তব্য আমাদের কানে আসছে।

পুশব্যাক নিয়ে কড়া প্রতিক্রিয়া ভারতের
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলায় বিজেপি জিততেই বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছিলেন, ‘আমার আশা আর পুশব্যাক হবে না।’ তাঁর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিগত কয়েকদিন ধরেই এধরনের মন্তব্য আমাদের কানে আসছে। বেআইনিভাবে ভারতে ঢোকা বাংলাদেশিদের ফেরানোর বিষয়কে গুরুত্ব দেওয়া হোক। এব্যাপারে বাংলাদেশের সহযোগিতা বিশেষভাবে কাম্য। তিনি আরও জানান, বহু মানুষের বাংলাদেশি নাগরিকত্ব খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছিল ঢাকার কাছে। বিগত পাঁচ বছর ধরে ২ হাজার ৮৬০টি আবেদন ঝুলে আছে। সেগুলির দ্রুত সমাধান অত্যন্ত জরুরি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ