Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

শুরু কাউন্টডাউন, আজই মহাকাশে পাড়ি শুভাংশুর; ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত

এর আগে সাতবার পিছিয়ে গিয়েছে অক্সিয়ম-৪ অভিযান। সব ঠিক থাকলে  ভারতীয় সময় আজ, বুধবার দুপুর ১২টা নাগাদ মহাকাশযাত্রা করবেন শুভাংশু শুক্লারা।

শুরু কাউন্টডাউন, আজই মহাকাশে পাড়ি শুভাংশুর; ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত
  • ২৫ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

ফ্লোরিডা: এর আগে সাতবার পিছিয়ে গিয়েছে অক্সিয়ম-৪ অভিযান। সব ঠিক থাকলে  ভারতীয় সময় আজ, বুধবার দুপুর ১২টা নাগাদ মহাকাশযাত্রা করবেন শুভাংশু শুক্লা। ৪১ বছর পর মহাকাশে পা রাখতে চলেছেন আরও এক ভারতীয়। সৃষ্টি হতে চলেছে নতুন ইতিহাস। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন।

Advertisement

এই অভিযানে পাইলটের দায়িত্বে রয়েছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। সঙ্গে আমেরিকা, পোল্যান্ড ও হাঙ্গেরির নভোশ্চর— পেগি উইটসন, টিবর কাপু ও স্লাওজ উজনানস্কি। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশযাত্রা করছেন শুভাংশু। যাবতীয় প্রস্তুতি শেষ। এবার শুধু ফ্যালকন-৯ রকেটে উৎক্ষেপণের অপেক্ষা। ফলে এখন সবার নজর ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের দিকে। 

মহাকাশযানে চার নভোশ্চরের সঙ্গে থাকবে ‘জয়’। রাজহাঁসের আদলে তৈরি এই পুতুলটি জিরো গ্রাভিটি ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। শুভাংশদের মহাকাশযান পৃথিবীর গণ্ডি ছাড়ালেই শূন্যে ভাসবে জয়। ইয়ুরি গ্যাগারিনের সময় থেকে পুতুলের এই ব্যবহার চলে আসছে। হঠাৎ রাজহাঁস কেন? রাজহাঁস বিদ্যার দেবী সরস্বতীর বাহন। পুরানে বলা আছে, অতি চতুর এই পাখিটি জল থেকে দুধ আলাদা করে খেতে পারে। যা বিচক্ষণতা, বিশুদ্ধতা ও প্রজ্ঞার প্রতীক। তাই শুভাংশুর কাছে ‘জয়’-এর গুরুত্ব অপরিসীম। এই পুতুলের সঙ্গে যেন এক টুকরো ভারত মহাকাশে নিয়ে যাচ্ছেন তিনি। মিষ্টি দেখতে এই পুতুলটির নামকরণ করেছেন টিবর। অভিযানের কমান্ডার পেগি উইটসনের কথায়, ‘মহাকাশের প্রতি আমাদের ভালোবাসার প্রতীক জয়। হাজার বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দিচ্ছে ও।’

Advertisement
সম্পর্কিত সংবাদ