Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের জের! ভারতীয় যুবককে বেধড়ক মার

অস্ট্রেলিয়া বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! তাঁর উপর চড়াও হল একদল দুষ্কৃতী। এই ঘটনায় আক্রান্তর মুখ, পেট, ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে।

অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষের জের! ভারতীয় যুবককে বেধড়ক মার
  • ২৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

অ্যাডিলেড: অস্ট্রেলিয়া বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! তাঁর উপর চড়াও হল একদল দুষ্কৃতী। এই ঘটনায় আক্রান্তর মুখ, পেট, ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে।  শনিবার রাত ৯টা ২২ নাগাদ দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে  কিন্তোর অ্যাভিনিউয়ে এই ঘটনা ঘটে। আক্রান্ত যুবক চরণপ্রীত সিং আদতে পড়ুয়া। তাঁর উপর হামলার ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। 

Advertisement

হামলাকারীরা চরণপ্রীতের মুখে ও পেটে ঘুষি মারে। মাটিতে পড়ে গেলে তাঁকে লাগাতার লাথি মারা হয়। সেইসঙ্গে চলতে থাকে গালিগালাজ, বর্ণবিদেষ্বী মন্তব্য। পথচারী এক মহিলা ঘটনার ভিডিও রেকর্ড করতে করতেই সাহায্যের জন্য চিৎকার করেন। কিন্তু কেউই এগিয়ে আসেননি। পরে চরণপ্রীত জ্ঞান হারালে দুষ্কৃতীরা নিজেদের গাড়িতে উঠে চলে যায়। পুলিস ইতিমধ্যেই ঘটনায় ২০ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে। চরণপ্রীত হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনার নিন্দা করে দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রশাসনিক প্রধান পিটার মালিয়ানুস্কাস বলেন, ‘বর্ণবিদ্বেষমূলক হামলার প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। 
চরণপ্রীত জানিয়েছেন, একদল যুবক হঠাৎ করেই তাঁর কাছে এসে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করতে থাকেন। কিছুক্ষণ পর তারা ভারতীয়দের সম্পর্কে গালিগালাজ করতে করতে চড়াও হয়। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হামলাকারীরা দলে পাঁচজন ছিলেন। তাদের হাতে অস্ত্রও ছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ