Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেফালিকে ছাড়াই বিশ্বকাপে খেলবে ভারতীয় মহিলা দল

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত কাউররা।

শেফালিকে ছাড়াই বিশ্বকাপে খেলবে ভারতীয় মহিলা দল
  • ২০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আগামী ৩০ সেপ্টেম্বর শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবেন হরমনপ্রীত কাউররা। সেই আসরের জন্য ভারতীয় দল ঘোষিত হল মঙ্গলবার। চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠা পেসার রেণুকা ঠাকুর ফিরেছেন দলে। তবে বিগ হিটার শেফালি ভার্মা জায়গা পাননি স্কোয়াডে। পরিবর্তে নির্বাচকরা ওপেনার হিসেবে আস্থা রেখেছেন প্রতিকা রাওয়ালের উপরে। এখনও পর্যন্ত ১৪টা ওডিআই খেলেছেন তিনি।।প্রধান নির্বাচক নীতু ডেভিড বলেছেন, ‘শেফালি আমাদের ভাবনার মধ্যে রয়েছে। ওকে খেলার মধ্যে থাকতে হবে। তবেই ভবিষ্যতে একদিনের ক্রিকেটে সাফল্য পাবে। আর রেণুকা বরাবরই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশ্বকাপে বোলিংয়ে ও-ই আমাদের প্রধান ভরসা।’

Advertisement

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ১৪ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওডিআই খেলবে ভারত। সেই স্কোয়াডও জানিয়ে দেওয়া হয়েছে। দুটো স্কোয়াড প্রায় একই। শুধু অলরাউন্ডার আমনজ্যোৎ সিংকে সেরে ওঠার জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে। ফলে অজিদের বিরুদ্ধে স্কোয়াডে তিনি নেই। পরিবর্তে রয়েছেন সায়লি সাতঘারে। স্কোয়াডে জায়গা পাননি বাংলার পেসার তিতাস সাধু। ইংল্যান্ডে সদ্যসমাপ্ত সিরিজের এক ম্যাচে ছয় উইকেট নেওয়া ২২ বছর বয়সি পেসার ক্রান্তি গৌড়ের উপর আস্থা রাখা হয়েছে। স্পিনার হিসেবে দলে রয়েছেন দীপ্তি শর্মা, রাধা যাদব, শ্রী চরনি, স্নেহ রানা। দল নিয়ে ক্যাপ্টেন হরমনপ্রীতের মন্তব্য, ‘ইংল্যান্ডেও আমরা এই দল নিয়েই খেলেছি। দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে খেলছি। রীতিমতো ভারসাম্য রয়েছে দলে। আশা করছি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর বিশ্বকাপেও আমরা সেরা ক্রিকেট মেলে ধরতে পারব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ