Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জার্মানিতে মৃত্যু ভারতীয় ছাত্রের

বর্ষবরণের রাতে দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে রাস্তায় ঝাঁপ দিয়েছিলেন ঋত্বিক রেড্ডি। কিন্তু শেষ রক্ষা হয়নি।

জার্মানিতে মৃত্যু ভারতীয় ছাত্রের
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্লিন: বর্ষবরণের রাতে দাউদাউ করে জ্বলছে গোটা বাড়ি। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে রাস্তায় ঝাঁপ দিয়েছিলেন ঋত্বিক রেড্ডি। কিন্তু শেষ রক্ষা হয়নি। জার্মানির ম্যাগডেবার্গের ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন তেলেঙ্গানার জনগাঁওয়ের বাসিন্দা ঋত্বিক (২৫)। পড়াশোনার সূত্রে জার্মানিতেই বসবাস করতেন তিনি। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে সংক্রান্তি উপলক্ষ্যে বাড়ি ফেরার কথা ছিল ঋত্বিকের। ছেলের বাড়ি ফেরার অপেক্ষায় ছিল পুরো রেড্ডি পরিবারই। তার বদলে ঋত্বিকের দেহ ফেরার অপেক্ষা করছেন তাঁরা। মৃত ছাত্রের দেহ দ্রুত ফেরানোর জন্য ভারতের বিদেশ মন্ত্রক ও জার্মানির ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন পরিজন ও বন্ধুরা। জনগাঁওয়ের মালকাপুর গ্রামে বাড়ি ঋত্বিকের। ২০২২ সালে তেলেঙ্গানার বাগদেবী কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে বিটেক পাস করেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান। সেখানে ইউনিভার্সিটি অব ইউরোপ ফর অ্যাপ্লায়েড সায়েন্সেসে পড়াশোনা করতেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ