Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ওয়াশিংটন ডিসির মেয়রের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত

ওয়াশিংটন ডিসির আসন্ন মেয়র ইলেকশনে অংশ নিচ্ছেন রিনি সামপাত। বছর ৩১-র রিনির জন্ম তামিলনাড়ুতে। সাত বছর বয়সে আমেরিকায় পাড়ি দেন। গত এক দশকেরও বেশি সময় ধরে ওয়াশিংটন ডিসির বাসিন্দা।

ওয়াশিংটন ডিসির মেয়রের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত
  • ৫ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ওয়াশিংটন ডিসির আসন্ন মেয়র ইলেকশনে অংশ নিচ্ছেন রিনি সামপাত। বছর ৩১-র রিনির জন্ম তামিলনাড়ুতে। সাত বছর বয়সে আমেরিকায় পাড়ি দেন। গত এক দশকেরও বেশি সময় ধরে ওয়াশিংটন ডিসির বাসিন্দা। সেখানকার মেয়র নির্বাচনের প্রাইমারিতে ব্যালটে ওঠা প্রথম দক্ষিণ এশীয় প্রার্থী হিসাবে ইতিহাস গড়েছেন রিনি। পেশায় সরকারি কন্ট্রাক্টর, নির্বাচনে লড়বেন ডেমোক্রাট দলের প্রার্থী হিসাবে। যদিও তাঁর দাবি, তিনি পেশাদার রাজনীতিবিদ নন। কোনো বিশেষ স্বার্থগোষ্ঠীর কাছে দায়বদ্ধ নন। শহরের প্রাথমিক পরিষেবা ঠিক করাই তাঁর লক্ষ্য। এছাড়া পোটোম্যাক নদীর জল নিকাশি ব্যবস্থা ঠিক করা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে আনা সহ বিভিন্ন কাজ তিনি করবেন বলেই প্রতিশ্রুতি দিচ্ছেন। রিনি দাবি করেছেন, মাত্র চার সপ্তাহের প্রচারেই তিনি ব্যালটে উঠেছেন। যা তাঁর প্রতি মানুষের অগাধ সমর্থনকে প্রমাণ করে।  

Advertisement

উল্লেখ্য, ওয়াশিংটন ডিসির রাজনীতিতে ডেমোক্র্যাটদেরই দীর্ঘদিনের আধিপত্য। ১৯৭৫ সালে সরাসরি মেয়র নির্বাচন শুরু হওয়ার পর থেকে এখানে কোনো রিপাবলিকান মেয়র নির্বাচিত হননি। আগামী ১৬ জুন প্রাইমারি নির্বাচন। এরপর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন জেনিস লুইস জর্জ, কেনিয়ান ম্যাকডাফি, গ্যারি গুডওয়েদার, রবার্ট এল গ্রস ও রোন্ডা হ্যামিল্টন।

সম্পর্কিত সংবাদ