Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশে ভারতীয় আধিকারিকের মৃত্যু

বাংলাদেশের চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে কর্মরত এক আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা ছড়িয়েছে। মৃতের নাম নরেন ধর (৩৮)।

বাংলাদেশে ভারতীয় আধিকারিকের মৃত্যু
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশের চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে কর্মরত এক আধিকারিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা ছড়িয়েছে। মৃতের নাম নরেন ধর (৩৮)। তিনি প্রোটোকল অফিসার হিসাবে কর্মরত ছিলেন। চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জানিয়েছেন, মঙ্গলবার সকালে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন থেকে তাঁদের ফোন করা হয়। তাঁরা গিয়ে বাথরুমের সামনে ওই প্রোটোকল অফিসারের দেহ পড়ে থাকতে দেখেন। দেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমিনুর জানিয়েছেন, তাঁরা ময়না তদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তবে, পুলিশের প্রাথমিক অনুমান, ওই ব্যক্তি বাথরুমে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তার জেরেই মারা গিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ