Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

ওমান উপসাগরে জাহাজে আগুন, উদ্ধারে ভারতীয় নৌসেনা

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে আগুন। ভারতীয় নৌসেনার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপদে বের করে আনা হয় নাবিক ও কর্মীদের। ঘটনা রবিবারের।

ওমান উপসাগরে জাহাজে আগুন, উদ্ধারে ভারতীয় নৌসেনা
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ওমান উপসাগরে তেলবাহী জাহাজে আগুন। ভারতীয় নৌসেনার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। নিরাপদে বের করে আনা হয় নাবিক ও কর্মীদের। ঘটনা রবিবারের। এদিন গুজরাতের কান্দালা বন্দর থেকে ওমানের শিনাস বন্দরে যাচ্ছিল ওই জাহাজ। মাঝপথে জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বিপদ বুঝে বিশেষ সংকেত পাঠান জাহাজের নাবিক। সংকেত পেয়েই তৎপর হয় ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস তাবার। হেলিকপ্টার ও ছোট নৌকায় ওই দুর্ঘটনাগ্রস্ত জাহাজের দিকে  রওনা দেয় নৌসেনার একটি বিশেষ দল। ১৩ জন সেনার ওই দলই জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনেন। নিরাপদে বের করে আনা হয় জাহাজের নাবিক ও কর্মীদের। জানা গিয়েছে, ওমানের ওই জাহাজে ১৪জন ভারতীয় বংশোদ্ভূত ক্রু মেম্বার ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত বলে জানিয়েছে নৌসেনা। দ্বীপরাষ্ট্র পুলাওয়ের পতাকাবাহী জাহাজে অগ্নিকাণ্ডের কারণ  রাত পর্যন্ত জানা যায়নি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ