Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

অন্তর্বাসে লুকিয়ে মাদক পাচার, নেপালে গ্রেপ্তার ভারতীয় নাগরিক

জামার ভিতরে লুকিয়ে রাখা মাদক। পাচার হচ্ছিল অন্য জায়গায়। পুলিশের চোখের আড়ালেই দেদার চলছিল মাদক আদান প্রদান চক্র।

অন্তর্বাসে লুকিয়ে মাদক পাচার, নেপালে গ্রেপ্তার ভারতীয় নাগরিক
  • ১৫ জুন, ২০২৬ ১৩:৫৩
Prefer us on Google

কাঠমাণ্ডু, ১৫ জুন: জামার ভিতরে লুকিয়ে রাখা মাদক। পাচার হচ্ছিল অন্য জায়গায়। পুলিশের চোখের আড়ালেই দেদার চলছিল মাদক আদান প্রদান চক্র। গোপন সূত্রে এই খবর পৌঁছতেই মাদক পাচারকীর পরিকল্পনা বানচাল করল পুলিশ। নেপালের লুম্বিনী প্রদেশে জামার ভিতরে লুকিয়ে মাদক দ্রব্য নিয়ে যাওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করল নেপাল পুলিশ। সোমবার নেপালগঞ্জ উপ-মহানগর এলাকায় নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ওই ব্যক্তিকে আটক করা হয় বলে খবর পুলিশ সূত্রে।

Advertisement

পুলিশ জানায়, গ্রেপ্তর হওয়া ব্যক্তির নাম মহম্মদ রিজওয়ান (৪০)। তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা। তল্লাশির সময় তাঁর অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ৬৩.৫ গ্রাম 'ব্রাউন সুগার' নামক মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় রিজওয়ানের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে পুলিশ। ঘটনার পর তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

অন্যদিকে, নেপালের কোশি প্রদেশে পৃথক এক ঘটনায় একটি দুর্ঘটনাগ্রস্ত জিপ থেকে ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে নেপাল পুলিশ। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জিপটির চালক পালিয়ে যায়। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে তদন্তকারীরা। নেপালে সাম্প্রতিক সময়ে মাদক পাচারবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সীমান্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা তল্লাশি বাড়ানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ