Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন, কড়া চিঠি ফিফা ও এএফসির

ফের ফিফার নির্বাসনের সামনে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই নিয়ে তিনবছরে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটতে চলেছে।

নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন, কড়া চিঠি ফিফা ও এএফসির
  • ২৭ আগস্ট, ২০২৫ ১৩:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের ফিফার নির্বাসনের সামনে ভারতীয় ফুটবল ফেডারেশন। এই নিয়ে তিনবছরে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটতে চলেছে। গতকাল, মঙ্গলবার রাতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ও এএফসি দিল্লিতে ফুটবল হাউসে একটি চিঠি পাঠিয়েছে। যেখানে স্পষ্টতই বলা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন না করেল শাস্তির মুখে পড়বে ফেডারেশন। নতুন সংবিধান তৈরি নিয়ে বারবার গড়িমসি দেখিয়েছে এআইএফএফ। যা সবচেয়ে বড় চিন্তার কারণ ফিফার কাছে।

Advertisement

২০১৭ সালে সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে রয়েছে এআইএফএফের নির্বাচন। যা স্বচ্ছ পরিকাঠামো এখনও তৈরি করতে ব্যর্থ কল্যাণ চৌবেরা। ফিফার পাঠানো চিঠিতে এই প্রক্রিয়াই দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যার সবটাই করতে হবে ফেডারেশনকে স্বাধীনভাবে। সরকার বা তৃতীয় কোনও পক্ষের সাহায্য নেওয়া চলবে না। এই নির্দেশ না মানলে ফিফার নির্দিষ্ট শাখা গোটা বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে বড় নির্বাসনের মুখেও পড়তে হতে পারে ভারতীয় ফুটবল ফেডারেশনকে।  

সম্পর্কিত সংবাদ