Bartaman Logo
৯ জুন, ২০২৬

অবশেষে বিবাহবিচ্ছেদ হল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর

অবশেষে বিবাহবিচ্ছেদ হল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর
  • ২০ মার্চ, ২০২৫ ১৭:০৩
Prefer us on Google

মুম্বই, ২০ মার্চ: অবশেষে বিবাহবিচ্ছেদ হল ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার। আজ, বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টের তরফে তাঁদের বিচ্ছেদে সিলমোহর দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে তাঁরা বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন করেছিলেন। হিন্দু বিবাহ আইনের ১৩বি(২) ধারা অনুযায়ী, দুই পক্ষ বিবাহবিচ্ছেদ চাওয়ার পর তাঁদের ছয় মাস সময় দেয় আদালত। এটাকে বলে ‘কুলিং পিরিয়ড’। কিন্তু চাহাল ও ধনশ্রী সেই ‘কুলিং পিরিয়ড’ তুলে দিতে আর্জি জানায়। দু’জনেই জানায় তাঁরা ২০২২ সালের জুন মাস থেকেই আলাদা থাকছেন। বিষয়টি গড়ায় বম্বে হাইকোর্টে। সেখানেই বিচারপতি জানান, যেহেতু তাঁরা দুই বছরেরও বেশি সময় ধরে আলাদা থাকছেন তাই তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। একই সঙ্গে চাহালের তরফে জানানো হয়েছিল,

Advertisement

যেহেতু আইপিএল শুরু হয়ে যাচ্ছে তাই তার আগে বিবাহবিচ্ছেদের বিষয়টি না মিটলে সমস্যা হতে পারে। সেই আর্জি শুনেই গতকাল, বুধবার বম্বে হাইকোর্ট, বান্দ্রা ফ্যামিলি কোর্টকে নির্দেশ দেয় বৃহস্পতিবারের মধ্যে বিষয়টি মিটিয়ে দিতে। সেই মতোই আজ, বৃহস্পতিবার চাহাল ও ধনশ্রীর বিবাহবিচ্ছেদের আর্জিতে সিলমোহর দিয়েছে বান্দ্রা ফ্যামিলি কোর্ট। গতকাল, বুধবারই বম্বে হাইকোর্ট ক্রিকেটার চাহালকে বলে ধনশ্রী ভার্মাকে ৪ কোটি ৭৫ লক্ষ টাকা খোরপোশ দিতে। সেই বিষয়ে চাহালের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ধনশ্রীকে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দিয়েছেন তিনি। আদালত ভারতীয় ক্রিকেটারকে নির্দেশ দেয়, বাকি টাকা বৃহস্পতিবারের মধ্যে ধনশ্রীকে মিটিয়ে দিতে হবে।

এদিন বান্দ্রা ফ্যামিলি কোর্টে হাজির ছিলেন ধনশ্রী ভার্মা ও চাহাল। তাঁদের মুখে ছিল মাস্ক। সংবাদমাধ্যমকে এড়িয়ে যান তাঁরা। আসন্ন আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলতে দেখা যাবে এই তারকা স্পিনারকে। 

সম্পর্কিত সংবাদ