Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মহিলার পানীয়ে মাদক! কোর্টে দোষ কবুল ভারতীয় ব্যবসায়ীর

মহিলার পানীয়তে মাদক মিশিয়েছিলেন, আদালতে স্বীকার করে নিলেন ভারতীয় হোটেল ব্যবসায়ী বিকাশ নাথ (৬৩)। যদিও আদালতে বিকাশের দাবি, মাদক মেশানোর পিছনে কোনও যৌন অভিপ্রায় ছিল না।

মহিলার পানীয়ে মাদক! কোর্টে দোষ কবুল ভারতীয় ব্যবসায়ীর
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: মহিলার পানীয়তে মাদক মিশিয়েছিলেন, আদালতে স্বীকার করে নিলেন ভারতীয় হোটেল ব্যবসায়ী বিকাশ নাথ (৬৩)। যদিও আদালতে বিকাশের দাবি, মাদক মেশানোর পিছনে কোনও যৌন অভিপ্রায় ছিল না। মহিলাকে মানসিকভাবে শান্ত করতেই তিনি ওই কাজ করেছেন। ২০২৪ সালের ১৫ জানুয়ারি লন্ডনের একটি ক্লাবে হাতে নাতে ধরা পড়েন ভারতীয় হোটেল ব্যবসায়ী বিকাশ। একটি ছোট বোতল থেকে জিবিএল (গামা বুটইরোল্যাকটোন) নামের মাদক মেশানোর ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তবে ক্লাবেরই এক কর্মীর তৎপরতায় সেই মাদক মেশানো পানীয় মহিলার কাছে পৌঁছায়নি। পুলিশে ফোন করার আগেই পানীয় বদলে দিয়েছিলেন তিনি। ঘটনাস্থলে গিয়ে একটি শৌচাগার থেকে বোতলটি উদ্ধার করে পুলিশ। যার উপরে লেখা ছিল ‘মাদাগাসকান ভ্যানিলা এক্সট্র্যাক্ট’। তবে সেই বোতলের তরলে জিবিএল মেশানো ছিল বলে অভিযোগ। পরে পুলিশ বিকাশের বাড়ি থেকে দুটি জিবিএলের বোতল উদ্ধার করে। ওই মহিলা জানিয়েছেন, ঘটনার আগে মাত্র ৬ বার বিকাশের সঙ্গে দেখা করেছিলেন তিনি। বেশিরভাগ সময়েই তাঁরা মধ্যাহ্নভোজনের সময় দেখা করেছেন। এমনকি একবার মহিলা ও তার বন্ধুকে মাদক মেশানো পানীয় সম্পর্কে সতর্কও করেছিলেন বিকাশ। ওই মহিলা আরও বলেছেন, বিকাশের সঙ্গে তিনি নিজেকে নিরাপদ মনে করতেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ