Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জিতল ভারত

টি-২০ সিরিজের দুরন্ত ফর্ম একদিনের ম্যাচেও বজায় রাখল ভারতীয় মহিলা দল। বুধবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারালেন হরমনপ্রীতরা।

জিতল ভারত
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সাউদাম্পটন: টি-২০ সিরিজের দুরন্ত ফর্ম একদিনের ম্যাচেও বজায় রাখল ভারতীয় মহিলা দল। বুধবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারালেন হরমনপ্রীতরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে হোম টিম। ৮৩ রান করেন সোফিয়া ডাঙ্কলে। জবাবে ১০ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় মহিলা দল (২৬২-৬)। ৬২ রনের অপরাজিত ইনিংস খেলেন দীপ্তি শর্মা। তাঁকে যোগ্য সঙ্গ দেন জেমাইমা রড্রিগেজ (৪৮)। পঞ্চম উইকেটে ৯০ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভিত গড়ে দেন তাঁরা। শেষের দিকে ঝোড়ো অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন আমনজোৎ কাউর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ