Bartaman Logo
২১ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘আগে ভারত অনেক সুবিধা পেত’, মহান ও দৃঢ়চেতা নেতা, মোদির প্রশংসায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে মহান নেতা বলে উল্লেখ করেছেন। ভারত-মার্কিন ব্যবসায়িক সম্পর্কের পরিবর্তন নিয়ে তাঁর মন্তব্য। বিস্তারিত পড়ুন।

‘আগে ভারত অনেক সুবিধা পেত’, মহান ও দৃঢ়চেতা নেতা, মোদির প্রশংসায় ট্রাম্প
  • ২১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: দ্বিপাক্ষিক সম্পর্কের শৈত্য কাটানোর প্রয়াস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মহান নেতা’ এবং ‘খুবই দৃঢ়চেতা ব্যক্তি’ বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নিয়ে কৌশলে খোঁচাও দিলেন তিনি। ট্রাম্পের বক্তব্য, দুই দেশ এখন ‘ন্যায্য ব্যবসায়িক সম্পর্কে’ জড়িত। এই সম্পর্ক পূর্বের তুলনায় অনেক ভারসাম্যপূর্ণ। মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘এখন আমরা ন্যায্যভাবে ব্যবসা করি। আগে তারা আমাদের ভীষণভাবে ঠকাতো। এজন্য আমি তাদের দোষ দিই না। জানেন, আমাদের কিছু নির্বোধ রাজনীতিবিদ ছিল যারা এমনটা হতে দিয়েছিল। কিন্তু এখন আমরা অনেক ব্যবসা করি। তারা এটা নিয়ে খুব একটা খুশি নয়। কারণ তারা আগে আরও অনেক সুবিধা পেত।’

Advertisement

অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে একযোগে প্রধানমন্ত্রী মোদি ও চীনের প্রেসিডেন্ট জি জিনপিং সম্পর্কে ব্যক্তিগত উপলব্ধি প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যেসব নেতাকে তাঁদের ‘ক্ষমতা, প্রভাব ও সিদ্ধান্ত বাস্তবায়নের দক্ষতা’র জন্য আমি শ্রদ্ধা করি, মোদি ও জিনপিং সেই দলে রয়েছেন। উভয় নেতারই এমন কিছু গুণ রয়েছে যা তাঁদেরকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। যদি আপনি তাদের দু’জনের যেকোনো একজনকে নিয়ে সিনেমা বানাতে যান, তাহলে হলিউডে সঠিক লোকটিকে খুঁজে পাবেন না। মোদির নেতৃত্বশৈলী বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তিনি একেবারেই অন্যরকম। অত্যন্ত শ্রদ্ধেয়। আমি জানি আসল মোদি খুবই কঠিন মনের মানুষ। সত্যি বলতে, আমি তাঁর এমন কিছু দিক জানতে পেরেছি, যা আগে খুব ভালোভাবে জানতাম না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ