Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারত-আমেরিকা ‘মিনি’ বাণিজ্য চুক্তি চলতি সপ্তাহেই চূড়ান্ত রূপ পেতে পারে

অবশেষে দিনের আলো দেখতে চলেছে ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি? সূত্রের খবর, প্রাথমিক জটিলতা কাটিয়ে দিন দু’য়েকের মধ্যেই দুই দেশের মধ্যে একটি ‘মিনি বাণিজ্য চুক্তি’ চূড়ান্ত রূপ পেতে পারে।

ভারত-আমেরিকা ‘মিনি’ বাণিজ্য চুক্তি চলতি সপ্তাহেই চূড়ান্ত রূপ পেতে পারে
  • ৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

ওয়াশিংটন: অবশেষে দিনের আলো দেখতে চলেছে ভারত-মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি? সূত্রের খবর, প্রাথমিক জটিলতা কাটিয়ে দিন দু’য়েকের মধ্যেই দুই দেশের মধ্যে একটি ‘মিনি বাণিজ্য চুক্তি’ চূড়ান্ত রূপ পেতে পারে। সেজন্য ওয়াশিংটনে জোর কদমে চলছে শেষ পর্বের আলোচনা ও দর কষাকষি। এই চুক্তির স্বার্থেই ভারতের প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের ওয়াশিংটনে থাকার মেয়াদ গত সপ্তাহে বৃদ্ধি করে। আমদানির উপর চড়া হারে শুল্ক আরোপ করার পর সেই সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দুই দেশই চাইছে, ৯ জুলাইয়ের সেই সময়সীমা শেষ হওয়ার আগেই সংক্ষিপ্ত আকারে হলেও একটি বাণিজ্য চুক্তি সেরে ফেলতে।

Advertisement

মিনি বাণিজ্য চুক্তিক সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠলেও প্রাথমিকভাবে একঝাঁক ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছিল। ওয়াশিংটনের দাবি ছিল, জেনেটিক্যালি মডিফায়েড ফসলের জন্য ভারত দরজা খুলে দিক। যদিও কৃষক স্বার্থের কথা মাথায় রেখে এবিষয়ে ভারতের আপত্তি দীর্ঘদিনের। শুধু তাই নয়, কৃষি ও ডেয়ারি ক্ষেত্রে ভারতে আরও বৃহত্তর পরিসরে বাজারের নাগাল পেতে চাপ আসছিল আমেরিকার দিক থেকে। যদিও গ্রামীণ জীবিকা ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের বিষয়টি মাথায় রেখে শেষ পর্যন্ত এই দুই বিষয়কেই সম্ভাব্য বাণিজ্য চুক্তি আওতায় বাইরে রাখা হতে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে, ভারতের দাবি ছিল জুতো, পোশাক ও চামড়ার মতো পণ্যের রপ্তানিতে যুক্তিসঙ্গত কর আরোপ করা হোক। কারণ এধরনের পণ্য উৎপাদনের উপর ভারতে বিশাল কর্মসংস্থার নির্ভর করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ