Bartaman Logo
৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালু করতে চলেছে ভারত

ধীরে ধীরে কী ভারত ও চীনের সম্পর্কে উন্নতি হচ্ছে? কারণ আজ, বুধবার একটি খবরের ভিত্তিতে তেমনটাই মনে হয়েছে ওয়াকিবহল মহলের। দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে নয়াদিল্লি

চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালু করতে চলেছে ভারত
  • ২৪ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

বেজিং, ২৩ জুলাই: ধীরে ধীরে কী ভারত ও চীনের সম্পর্কে উন্নতি হচ্ছে? কারণ আজ, বুধবার একটি খবরের ভিত্তিতে তেমনটাই মনে হয়েছে ওয়াকিবহল মহলের। দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর চীনের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে চলেছে নয়াদিল্লি। আগামী কাল, বৃহস্পতিবার ২৪ তারিখ থেকে সেই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। বেজিংয়ে থাকা ভারতীয় দূতাবাসের তরফে তেমনটাই আজ, বুধবার জানানো হয়েছে। চীনের নাগরিকদের ভারতে ঘুরতে আসার জন্যই মূলত এই ভিসা দেওয়া হবে।

Advertisement

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্যই এই পদক্ষেপ বলে সূত্রের খবর। অনলাইনে ট্যুরিস্ট ভিসার আবেদনের পর যা যা প্রক্রিয়া আছে তা ঠিকমতো করলেই ভারতে আসার সুযোগ পাবেন চীনা নাগরিকরা। বেজিং, সাংহাই, গুয়াংঝউ, গুয়াংডঙে ভারতের ভিসা সংক্রান্ত অফিস খোলা হয়েছে। সেখানে গিয়েই ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন চীনের নাগরিকরা। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদ ও করোনা অতিমারী।

সেই আবহেই ভারতে চীনা নাগরিকদের পর্যটনের ক্ষেত্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ছিল। যদিও করোনা অতিমারীর পর বেজিং কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়। ভারতীয় পড়ুয়া ও ব্যবসায়ীদের চীনে যাওয়ার জন্য ভিসা দিতে শুরু করে চীন। কিন্তু ট্যুরিস্ট ভিসার উপর ছিল নিষেধাজ্ঞা। এবার ভারত, চীনের নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দিতে শুরু করছে। বেজিংও কী সেই পদক্ষেপ নেবে? প্রশ্ন রয়েছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ