Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চতুর্থ টেস্ট ড্র করে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকল ভারত

চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোডে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে হারের হাত থেকে বাঁচালেন সেই রবীন্দ্র জাদেজা।

চতুর্থ টেস্ট ড্র করে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে টিকে থাকল ভারত
  • ২৭ জুলাই, ২০২৫ ২৩:০৭
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার, ২৭ জুলাই: তৃতীয় টেস্টে একাই লড়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোডে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে হারের হাত থেকে বাঁচালেন সেই রবীন্দ্র জাদেজা। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন ওয়াশিংটন সুন্দর। যদিও ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন ভারতের অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল। দ্বিতীয় ইনিংসে ভারত যখন ব্যাট করতে নামে তখন পিছিয়ে ৩১১ রানে পিছিয়ে। শুরুতেই শুভমান গিলদের ধাক্কা দেয় ইংল্যান্ডের বোলাররা। শূন্যতেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল ও সাই সুদর্শন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ভারতের ইনিংসের হারের সম্ভাবনা তৈরি হয়। যদিও তখনই হাল ধরেন অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল। টানা ব্যাট করে দলকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দেন তাঁরা। দ্বিতীয় ইনিংসে রাহুল ও গিলের স্কোর, যথাক্রমে ৯০ ও ১০৩।

Advertisement

তারপরেই ইংল্যান্ডের বোলারদের তুলোধনা করেন জাদেজা ও সুন্দর। দু’জনেই সেঞ্চুরি হাঁকিয়ে পঞ্চম টেস্টের জন্য দলকে জীবিত রাখলেই দুই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক বেন স্টোকস(১৪১), জো রুট(১৫০), বেন ডাকেট(৯৪), জ্যাক ক্রলি(৮৪), ওলি পোপ(৭১)। যদিও প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বোলাররা সেভাবে বল করতে পারেননি। প্রথম ইনিংসে ভারত ৩৫৮ রান করেন। যার মধ্যে যশস্বীর(৫৮), সুদর্শনের(৬১), ঋষভ পন্থের(৫৪) রান ছিল। প্রথম ইনিংসে দুরন্ত বোলিং করেন বেন স্টোকস। একাই নেন পাঁচ উইকেট। তিন উইকেট নেন জোফ্রা আর্চার। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ব্যাটারের সেঞ্চুরির জন্য রান পৌঁছয় ৬৬৯। ভারত দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাটিং করে ড্র করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ