নিজস্ব প্রতিনিধি, রাজগির: জয় দিয়েই এশিয়া কাপে অভিযান শুরু করল ভারত। রুদ্ধশ্বাস ম্যাচে চীনকে ৪— ৩ গোলে পরাজিত করল ব্লু ব্রিগেড। হ্যাটট্রিক করলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিং। অপর গোলটি করেছেন জুগরাজ সিং।

তবে এদিন ম্যাচের শুরুতে প্রথম কোয়ার্টারে ভারতীয় দল চীনের উপর আধিপত্য বিস্তার করলেও কোনও গোল করতে পারেনি নীল বাহিনী। উল্টে ১২ মিনিটে ডু সিনহাও পেনাল্টি কর্নারে গোল করে চীনা দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপর দ্বিতীয় কোয়ার্টারের তৃতীয় মিনিটে জুগরাজ সিং পেনাল্টি কর্নারে গোল করে ভারতীয় দলের হয়ে সমতা ফেরান। ওই কোয়ার্টারেই একটি গোল করেন হরমনপ্রীতও। হাফটাইম পর্যন্ত ম্যাচের স্কোর ছিল ২-১ই।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নারে গোল করে ভারতকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু, কয়েক মিনিট পরে, চেন বেনহাই পেনাল্টি কর্নারে গোল করে স্কোর ৩-২ করেন। তৃতীয় কোয়ার্টারের ১১ মিনিটে ফের গোল করে স্কোর ৩-৩ করে ফেলে চীন। শেষে চতুর্থ কোয়ার্টারে আরও একটি গোল করে ভারতকে ৪-৩ এ জয় এনে দেন হরমনপ্রীত।