Bartaman Logo
১০ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী, রাষ্ট্রসঙ্ঘে সরব ভারত

২৬/১১ থেকে পহেলগাঁও হামলা। কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভারত। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘে এই ভাষাতেই ইসলামাবাদকে আক্রমণ করল নয়াদিল্লি

কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী, রাষ্ট্রসঙ্ঘে সরব ভারত
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: ২৬/১১ থেকে পহেলগাঁও হামলা। কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভারত। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘে এই ভাষাতেই ইসলামাবাদকে আক্রমণ করল নয়াদিল্লি। এদিন নিরাপত্তা পরিষদে বিতর্কসভায় অংশ নিয়েছিলেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতানেনি হরিশ। সেখানেই তিনি বলেন, ‘বিভিন্ন ইস্যু নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন পাকিস্তানের প্রতিনিধি। তার উত্তর দিতে আমি বাধ্য নই।’ এরপরেই সীমান্তপারে জঙ্গি কার্যকলাপের জন্য শাহবাজ শরিফের দেশকে দায়ী করেন তিনি। হরিশ বলেন, ‘সীমান্তপারে কয়েক দশক ধরে পাক মদতপুষ্ট জঙ্গি হামলার সাক্ষী থেকেছে ভারত। এই জঙ্গি হামলার শিকার মূলত সাধারণ মানুষ। কারণ আমাদের মনোবলের উপর আঘাত হানাই ওদের উদ্দেশ্য। এহেন একটি দেশের নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করাটাই অপমানজনক।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ