পরের বছর ভারতে বসছে টি-২০ বিশ্বকাপের আসর। তবে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ খেলতে অন্যতম আয়োজক দেশ শ্রীলঙ্কায় যেতে হবে টিম ইন্ডিয়াকে। খুব সম্ভবত ১৫ ফেব্রুয়ারি হবে এই মহারণ। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও থাকতে পারে আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডস। সেমি-ফাইনালে উঠলে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলবেন সূর্যরা। অন্য সেমি-ফাইনাল হবে কলম্বোতে। ফাইনাল যদিও আমেদাবাদেই হওয়ার কথা।



