Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে ভারত

চলতি সপ্তাহেই হতে চলেছে প্রথম রাউন্ড বৈঠক। আগামী মাসে দ্বিতীয় রাউন্ড। তারপর ডিসেম্বর মাসের আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে ভারত
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি সপ্তাহেই হতে চলেছে প্রথম রাউন্ড বৈঠক। আগামী মাসে দ্বিতীয় রাউন্ড। তারপর ডিসেম্বর মাসের আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। অর্থাৎ ব্রিটেনের পর ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন সরকারের ৫০ শতাংশ শুল্ক আরোপের আবহে এটি নিঃসন্দেহে ভারতের জন্য বড়সড় স্বস্তির বার্তা। সোমবারই ইজরায়েলের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের অর্থমন্ত্রীরা এই স্বাক্ষর পর্বে হাজির ছিলেন। আমদানি এবং রপ্তানি, দুই দেশ সমানভাবে দ্বিপাক্ষিক বাণিজ্য সুযোগ সুবিধা পাবে বলে সমঝোতা হয়েছে। এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হতে চলেছে পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য চুক্তি। 

Advertisement

চলতি সপ্তাহেই ভারতে আসছেন ইউরোপীয় কমিশনের কৃষি কমিশনার এবং বাণিজ্য সুপ্রিমো। বিগত আর্থিক বছরে ইইউ ও ভারতের মধ্যে বাণিজ্য হয়েছে ১৩ হাজার ৫০০ কোটি ডলার। যা সর্বোচ্চ। অক্টোবর মাসে হবে সন্ত্রাসবিরোধী বৈঠক। আসবেন ইউরোপীয় কমিশনের সদস্যরা। নভেম্বর মাসে দু’দেশের ট্রেড ও টেকনোলজি কাউন্সিলের বৈঠক। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন দের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ফোনে কথা হয়েছে। রাশিয়া প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন যে ট্রাম্পের মতো ভারতকে ব্রাত্য করতে চায় না, এই বার্তা স্পষ্ট।

সম্পর্কিত সংবাদ