Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাব, রাষ্ট্রসঙ্ঘে ভোটই দিল না ভারত

গাজায় অবিলম্বে কোনওরকম শর্ত ছাড়াই স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব আনা হল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। তবে শুক্রবার সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকল ভারত।

গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাব, রাষ্ট্রসঙ্ঘে ভোটই দিল না ভারত
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: গাজায় অবিলম্বে কোনওরকম শর্ত ছাড়াই স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব আনা হল রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায়। তবে শুক্রবার সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকল ভারত। শুধু ভারত নয়। ভোটদানে বিরত ছিল আরও ১৯টি দেশ। এপ্রসঙ্গে রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বতানেনি হরিশের বক্তব্য, ‘যুদ্ধে ইতি টানতে একমাত্র পথ হল মুখোমুখি আলোচনা ও কূটনৈতিকভাবে সমস্যার সমাধান। এক্ষেত্রে দুই পক্ষকে বসতে হবে। এটাই আমাদের বিশ্বাস। তাই ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Advertisement

এদিন স্পেনের তরফে যুদ্ধবিরতির প্রস্তাব আনা হয়। দাবি ওঠে, ইজরায়েল যেন তড়িঘড়ি অধিকৃত এলাকাগুলি মুক্ত করে। গাজার বাসিন্দাদের কাছে সমস্ত ধরনের সাহায্য পৌঁছে দিতে ইজরায়েল যেন সীমান্তগুলি খুলে দেয়। একইসঙ্গে পণ বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয় সংশ্লিষ্ট প্রস্তাবে। সাধারণ সভায় এর পক্ষে ১৪৯টি ভোট পড়ে। বিপক্ষে ভোট দিয়েছে ১২টি দেশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ