Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

রাজশাহি ও খুলনার ভিসা কেন্দ্র সারাদিন বন্ধ রাখল ভারত

ভারতবিরোধী চক্রান্ত, সেভেন সিস্টার্স নিয়ে হুমকি এসব দীর্ঘদিন ধরেই চলছে বাংলাদেশে। হাসিনা পরবর্তী ইউনুসের সময়কালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশি নেতাদের উস্কানিমূলক মন্তব্য বারবার সামনে এসেছে

রাজশাহি ও খুলনার ভিসা কেন্দ্র সারাদিন বন্ধ রাখল ভারত
  • ১৮ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

ঢাকা, ১৮ ডিসেম্বর: ভারতবিরোধী চক্রান্ত, সেভেন সিস্টার্স নিয়ে হুমকি এসব দীর্ঘদিন ধরেই চলছে বাংলাদেশে। হাসিনা পরবর্তী ইউনুসের সময়কালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশি নেতাদের উস্কানিমূলক মন্তব্য বারবার সামনে এসেছে। এর মাঝেই গত দু’দিন ধরেই নতুন এক ঘটনা নয়াদিল্লির চিন্তা বাড়িয়েছে। গতকাল, বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখান একদল জনতা। তাদের দাবি, হাসিনা সহ আওয়ামী লিগ নেতাদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারতকে। অপরদিকে বাংলাদেশের এনসিপি’র অন্যতম সর্বোচ্চ নেতা হাসনাত আবদুল্লা বলেছেন, ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে ভেঙে দেওয়া হবে। ভারতের মধ্যে যারা এই বিচ্ছিন্নতাবাদের কাজ করবে, তাদের বাংলাদেশ আশ্রয় দেবে। তিনি বলেছেন, বাংলাদেশকে যদি ভারত অস্থির করতে চায়, তাহলে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হবে। তারপরেই উদ্বিগ্ন ভারত। ঢাকায় থাকা ভিসাকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি।

Advertisement

নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তার জেরে এই সিদ্ধান্ত। আপাতত ভারতে আসার জন্য বাংলাদেশিদের ভিসার আবেদন নেওয়া হচ্ছে না। আর আজ, বৃহস্পতিবার রাজশাহি ও খুলনায় থাকা ভারতীয় ভিসার আবেদন কেন্দ্র একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কারণ হিসেবে, নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তার কথাই বলা হয়েছে। এদিন যাঁদের ভিসা সংক্রান্ত স্লট বুক করা ছিল, তাঁদের অন্য দিন ও তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলির তরফে। এর চেয়ে বেশি আর কিছুই জানানো হয়নি। আগামী কাল, শুক্রবার পুনরায় পরিষেবা পাওয়া যাবে কিনা তাও জানানো হয়নি। ঢাকার বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল, বুধবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ভারতের বিদেশমন্ত্রক। দেওয়া হয় কড়া বার্তা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ