Bartaman Logo
৭ জুন, ২০২৬

নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সীমান্ত রক্ষা করতে পারে ভারত: ডিআরডিও প্রধান

অপারেশন সিন্দুর প্রমাণ করে দিয়েছে, ভারত তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে।

নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে  সীমান্ত রক্ষা করতে পারে ভারত: ডিআরডিও প্রধান
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০

পুনে: অপারেশন সিন্দুর প্রমাণ করে দিয়েছে, ভারত তার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে আত্মরক্ষা করতে পারে। শনিবার পুনের একটি অনুষ্ঠানে এমনই দাবি করলেন ডিআরডিও-র চেয়ারম্যান সমীর কামাত। এদিন ডিফেন্স ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি (ডিআইএট)-র চতুর্থ সমাবর্তনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে কামাত বলেন, ‘অপারেশন সিন্দুর শুধু কোনও মিশন নয়। এই অভিযান ছিল ভারতের আত্মনির্ভরশীলতা, কৌশলগত দূরদর্শিতা এবং দেশীয় প্রযুক্তিগত শক্তির ঘোষণা। ভারত যে নিজস্ব শক্তিতেই সীমান্ত রক্ষা করতে পারে, তা দেখিয়ে দিয়েছে অপারেশন সিন্দুর। ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের একাধিক টার্গেটে আঘাত হেনেছে।’ 

Advertisement

তাঁর আরও বক্তব্য, ‘যদি আক্রমণের অস্ত্রের কথা বলা যায়, তাহলে অপারেশন সিন্দুরে মূলত ব্রহ্মস ব্যবহার করা হয়েছিল। সুখোই যুদ্ধবিমান থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আর আক্রমণ ঠেকাতে আকাশ সিস্টেম, অ্যান্টি-ড্রোন সিস্টেমের মতো প্রতিরক্ষামূলক ব্যবস্থা ব্যবহার করা হয়।’ ডিআরডিও প্রধান জানান, শত্রুর আক্রমণ ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ‘আকাশতীর’ ব্যবস্থা ব্যবহার করা হয়। এই ব্যবস্থার মাধ্যমেই কোন অস্ত্র ব্যবহার করা হবে, তা বেছে নেওয়া সহজ হয়।

সম্পর্কিত সংবাদ