Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

তৃতীয়বার পাক বধ, এশিয়া কাপের ফাইনালে লড়াকু জয় ভারতের

এশিয়া কাপের ফাইনালে জয়ী ভারত। তিলক ভর্মা ও শিবম দুবের কাঁধে ভর করে এশিয়ার সেরা হল ভারত। পাকিস্তানকে ৫ উইকেটে হারাল গৌতম গম্ভীরের ছেলেরা

তৃতীয়বার পাক বধ, এশিয়া কাপের ফাইনালে লড়াকু জয় ভারতের
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ০০:০৯
Prefer us on Google

দুবাই, ২৯ সেপ্টেম্বর: এশিয়া কাপের ফাইনালে জয়ী ভারত। তিলক ভর্মা ও শিবম দুবের কাঁধে ভর করে এশিয়ার সেরা হল ভারত। পাকিস্তানকে ৫ উইকেটে হারাল গৌতম গম্ভীরের ছেলেরা। আজ, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় (ভারতীয় সময় অনুযায়ী) দুবাইয়ের মাঠে তৃতীয়বার এবং কাপের শেষবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম থেকেই মারমুখী ব্যাটিং শুরু করে পাক ব্যাটাররা। দলের ৮৪ রানের মাথায় পাকিস্তানের প্রথম উইকেট পড়ে। ৩৮ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলার পর আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ফারহান। এরপর ১৪ রানে আউট হন আয়ূব এবং ০ রানে ফিরে যান মহঃ হারিস। দলের হাল ধরার চেষ্টা করেন ফাকার জামান। শেষে ৪৬ রানের মাথায় বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ তুলে কুলদীপের হাতে ধরা দেন তিনি। এরপর পাক ব্যাটিং লাইনআপে কার্যত ধস নামে। কুলদীপ, বরুণ, অক্ষরদের স্পিনের ঘূর্নিতে ধরাশায়ী হয় পাক টিম। শাহিন, ফাহিম দু’জনে ০। তালাত ১ এবং অধিনায়ক সলমন আগা করেন ৮ রান। ৬ রানের মাথায় বুমরাহের বলে বোল্ড হন হারিস রউফ। শেষে ৬ রানে আউট মহঃ নওয়াজ। ভারতের হয়ে ৪ উইকেট নেন কুলদীপ। ২টি করে উইকেট পান বুমরাহ, অক্ষর, বরুণরা।

Advertisement

নির্ধারিত ২০ ওভারের আগেই ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাক টিম। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে ভারত। যদিও ৫ রানে অভিষেক শর্মা, অধিনায়ক সূর্যকুমারের ১ রান ও শুভমান গিলের ১২ রানে আউট কাঁপুনি ধরিয়ে দিয়েছিল ভারতীয় শিবিরে। অল্পের জন্য হলেও হাল ধরেন সঞ্জু স্যামসন(২৪) ও অপরদিকে দুরন্ত খেলে অপরাজিত থাকেন তিলক বর্মা(৬৯)। তাঁকে যোগ্য সঙ্গ দেন শিবম দুবে(৩৩)। শেষটা করেন রিঙ্কু সিং(১) ও তিলক। পাকিস্তানের হয়ে ভালো বল করেন শাহিন আফ্রিদি(১ উইকেট) ও ফাহিম আশরফ( ৩ উইকেট)। 

Advertisement
সম্পর্কিত সংবাদ