Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্টের জন্য দল ঘোষণা করল ভারত
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করল ভারত। আজ, বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেটের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকর ঘোষণা করেছেন দল। ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অধিনায়ক শুভমান গিল ও সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা। চোটের কারণে ছিটকে গিয়েছেন ঋষভ পন্থ। দলে রয়েছেন- যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাড্ডিকল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরাহ, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, এন জগদীশন, প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব। আগামী ২ অক্টোবর থেকে ভারতের মাটিতেই শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট। দিল্লি ও আহমেদাবাদে হবে খেলাগুলি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ