উদ্দেশ্যে নেপাল ও ভারত, দুই প্রতিবেশী দেশের মধ্যে বন, বন্যপ্রাণী সংরক্ষণ, পর্যটনও সাংস্কৃতিক আদানপ্রদান। এই লক্ষ্যকে সামনে রেখে আজ, শনিবার মাদারিহাটে বনদপ্তরের প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে একটি মৌ স্বাক্ষরিত হল। স্বাক্ষর করল দুই দেশের দুটি বেসরকারি পর্যটন সংস্থা। মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালের পর্যটন দপ্তরের সচিব বিশাল ঘিমেরে ও জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারি বন্যপ্রাণী সংরক্ষক নবিকান্ত ঝাঁ। মৌ স্বাক্ষরে ঠিক হয়েছে দুর্গাপুজো থেকেই দুই দেশের পর্যটকরা যাতে দুই দেশে অবাধে ঘুরতে পারে। তার দায়িত্ব নেবে নেপাল ও ভারতের বেসরকারি পর্যটন সংস্থাগুলি। এছাড়া ঠিক হয়েছে জয়গাঁ থেকে নেপালের বিরাটনগর পর্যন্ত প্রতিদিন একটি বাস চালানোর জন্য অনুরোধ করা হবে এনবিএসটিসির কর্তৃপক্ষকে।



