Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

শুল্কের হার কমাতে রাজি ভারত: ট্রাম্প

মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক একেবারেই ‘নগন্য’ স্তরে নামিয়ে আনবে ভারত। মঙ্গলবার এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুল্কের হার কমাতে রাজি ভারত: ট্রাম্প
  • ৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক একেবারেই ‘নগন্য’ স্তরে নামিয়ে আনবে ভারত। মঙ্গলবার এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন পণ্য বা সেক্টর, সে ব্যাপারে নির্দিষ্ট কিছু জানাননি তিনি। যদিও তাঁর এই দাবি সম্পর্কে নয়াদিল্লির কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।  উল্লেখ্য, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ নিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। এই আবহে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দু’দেশের আলোচনা চলছে। আলোচনায় শুল্ক হ্রাস, বাজারে মার্কিন পণ্য প্রবেশে অনুমতির মতো বিষয় রয়েছে আমেরিকার চাহিদার তালিকায়। মার্কিন প্রশাসনের আধিকারিকরা বলছেন, ভারতের সঙ্গে এসংক্রান্ত চুক্তি খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে। ট্রাম্প বলেছেন, ভারতে অত্যন্ত চড়াহারে আমদানি শুল্ক রয়েছে। এটা আমরা মেনে নেব না। ওরা ইতিমধ্যেই শুল্ক হ্রাসে রাজি হয়েছে। বাণিজ্য আলোচনায় ভারত ইস্পাত, গাড়ির যন্ত্রাংশ ও ফার্মাসিউটিক্যালস সেক্টরে পারস্পরিক ভিত্তিতে শুল্ক শূন্যতে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ