Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৪০ লক্ষ টাকায় নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন

প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে মালদহ সার্কেলের নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হল।

৪০ লক্ষ টাকায় নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ে মালদহ সার্কেলের নলডুবি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হল। ছয় দশকের পুরনো ওই স্কুলের নতুন ভবন উদ্বোধন হচ্ছে, এমন খবর শুনে ভিড় করেছিলেন অভিভাবকদের একাংশ। 

Advertisement


পরিকাঠামো উন্নয়নের ফলে উপকৃত হবে পুরাতন মালদহ ব্লকের নলডুবি, বেহুলা কলোনি, রেল কলোনি, বাগানপাড়া সহ কয়েকটি গ্রামের পড়ুয়ারা। অভিভাবক মল্লিকা মণ্ডল বলেন, আমরা পড়াশোনা করার সময় এই স্কুলের পরিকাঠামো বেহাল ছিল। নতুন করে এবার পঞ্চম শ্রেণি চালু হয়। নতুন ভবনের জন্য প্রশাসনকে ধন্যবাদ।  স্কুলের প্রতিষ্ঠা হয় ১৯৬১ সালে। গত এক দশকের বেশি সময় পুরনো ভবনের দশা ছিল জীর্ণ। ছাদের চাঙর খসে পড়ত। ক্লাসরুমের অবস্থাও ভালো ছিল না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কাও করছিলেন অভিভাবকরা। কয়েক বছর আগে শিক্ষা দপ্তরকে একাধিকবার বিষয়টি জানায় স্কুল কর্তৃপক্ষ। সেই দাবি অনুয়ায়ী জেলা পরিষদের ফান্ড থেকে ৩৯ লক্ষ ৮৪ হাজার টাকায় নতুন ভবনের অনুমোদন হয়। স্কুল নির্মাণের জন্য কয়েক মাস পাশের একটি গোডাউনে ক্লাস চলছিল। বর্তমানে ৬টি ক্লাসরুম নির্মাণ করা হয়েছে। সেখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩৬ জন পড়ুয়া পড়াশোনা করতে পারবে।বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মালদহ সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, বিধায়ক গোপাল সাহা, মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপ্পা দাস, সদস্য শিবু কর্মকার সহ অন্যরা। বাপ্পা বলেন, জেলা পরিষদের প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দে স্কুলের নতুন ভবনের কাজটি হয়। শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ