Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

বন্ধুর ভূমিকায়

বন্ধু হিসেবে সর্বদা সাহায্যের হাত কাঁধে রাখেন তিনি। রিয়েল লাইফে শাহরুখ খানকে এভাবেই চেনেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে অনুরাগীরা।

বন্ধুর  ভূমিকায়
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• বন্ধু হিসেবে সর্বদা সাহায্যের হাত কাঁধে রাখেন তিনি। রিয়েল লাইফে শাহরুখ খানকে এভাবেই চেনেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে অনুরাগীরা। এবার রিল লাইফেও বন্ধুর চরিত্রে নায়ক। দক্ষিণের থালাইভা রজনীকান্তের বন্ধুর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। কোন সিনেমায়? ‘জেলার ২’তে। আগেই জানা গিয়েছিল, এই ছবিতে ক্যামিও করবেন শাহরুখ। সেই খবরে সিলমোহর দিয়েছিলেন ছবির কলাকুশলীরা। এবার প্রকাশ্যে এল শাহরুখের চরিত্র। শোনা যাচ্ছে, একজন কাছের বন্ধুর চরিত্রে থাকছেন তিনি। এই চরিত্রটি চিত্রনাট্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেলসন দিলীপ কুমার পরিচালিত ছবির জন্য শ্যুটিং করবেন শাহরুখ। এই মুহূর্তে তিনি ব্যস্ত ‘কিং’ ছবির কাজে। চলতি বছর ডিসেম্বরে ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। কয়েকদিন পর ইউরোপে ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং হওয়ার কথা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ